হোম > করপোরেট

এসবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

এসবিসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ। এসবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এসবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।

সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর যুগ্ম পরিচালক মো. আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) যুগ্ম পরিচালক সাগুফতা ইকবাল। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সম্মেলনে এসবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সশরীর ও অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, মুনাফা অর্জন যেমন একটি ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি আমানতকারীদের স্বার্থ রক্ষাও জরুরি। এ জন্য ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সুপারভিশন জোরদারের মাধ্যমে শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।

তিনি নির্দিষ্ট কোনো গ্রুপ, খাত কিংবা অঞ্চলে ঋণ পুঞ্জীভূত না করার পরামর্শ দেন। পাশাপাশি ঝুঁকিভিত্তিক সুপারভিশন সুচারুভাবে এগিয়ে নেওয়ার মাধ্যমে ঝুঁকি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে এস. এম. মঈনুল কবীর বলেন, ঝুঁকি মূল্যায়ন ছাড়া কোনো উদ্যোগ টেকসই হতে পারে না। এটি সবার সম্মিলিত দায়িত্ব। ব্যাংকিং খাতের প্রতিটি কাজেই ঝুঁকি রয়েছে। তাই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ঝুঁকি চিহ্নিতকরণ, মূল্যায়ন এবং প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি ঋণঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, ঋণের গুণগত মান যাচাই-বাছাই এবং গ্রাহকের সক্ষমতা তদারকির পরামর্শ দেন।

মঈনুল কবীর জানান, এসবিসি ব্যাংকে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি কার্যক্রমে কমপ্লায়েন্স নীতি অনুসরণ করা হয়। তারল্য ব্যবস্থাপনা ও মূলধন পর্যাপ্ততা সংরক্ষণে ব্যাংককে কখনো সমস্যায় পড়তে হয়নি।

তিনি প্রযুক্তিগত ঝুঁকির বিষয়ে সচেতন থেকে কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান, যাতে গ্রাহকদের আস্থা ও ব্যাংকের সুনাম অক্ষুণ্ন রাখা সম্ভব হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন’

ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো

দক্ষিণ এশিয়ায় প্রথম আইএইউপির সম্মেলন ঢাকায়, আয়োজন করছে ডিআইইউ

গ্রামীণ ব্যাংকে নাশকতা মানেই গরিব মানুষের জীবিকায় আঘাত

শীতের সঙ্গী হয়ে উঠছে কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যেও নতুনত্ব

রপ্তানি বহুমুখীকরণে পুনঃআর্থায়ন স্কিমে যুক্ত হলো কৃষি ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডুয়েটে চালু হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, গুরুত্ব পাচ্ছে চীনা ভাষা

কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানির তালিকায় মেটলাইফ