হোম > কর্পোরেট

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

আমার দেশ অনলাইন

আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের জন্য ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী, ঢাকায় পূবালী ব্যাংক পিএলসি’র ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারীর পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বুথের উদ্বোধন করেন ।

এসময় ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারীর প্রফেসর ডা. হাসিব রহমান ও প্রফেসর ডা. নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান মোঃ রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার বিকল্প নেই। গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ধারাবাহিকভাবে আধুনিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, এই বুথ চালুর ফলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা ২৪ ঘণ্টা সহজে নগদ টাকা উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে আর্থিক লেনদেন হবে আরও নিরাপদ ও সহজ।

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারীর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় রোগী ও তাদের স্বজনদের জন্য আর্থিক লেনদেন অনেক সহজ ও সময়সাশ্রয়ী হবে, যা চিকিৎসা সেবাকে আরও সহায়ক করবে। তিনি নতুন এই ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালুর ফলে সংশ্লিষ্ট সকলের জন্য আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।

ঈদুল আজহায় ক্লেমনে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইন

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন

পশু কেনাকাটায় প্রাইম ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট চালু

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার ভালুকার খোকন মিয়া

দিয়াবাড়িতে রাস্তা থেকে পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক

ক্রিকেট ট্যুরিজমে অবদানের স্বীকৃতি ‘ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন শাখাওয়াত হোসেন

চট্টগ্রামে ৫৪ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম গ্রাহকদের জন্য কাভাজোর জন্মদিনের কেক ও বিশেষ ছাড়