হোম > করপোরেট

মানারাত ইউনিভার্সিটিতে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা

আমার দেশ অনলাইন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা “দ্য রিজন রেনেসাঁ রিইগনাইট দ্য এজ অব আইডিয়াস”। শুক্রবার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় 'অরেয়া' দল চ্যাম্পিয়ন এবং 'লুমিনা' রানারআপ হয়। প্রতিযোগিতা উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে যুক্তি, বিশ্লেষণ এবং মুক্তচিন্তার চর্চাকে বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিচারক হিসেবে এ প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইইউডিসি'র উপদেষ্টা অধ্যাপক ড. রমিত আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন মডারেটর (ছাত্র) ড. মোাহম্মাদ আবুল কালাম আজাদ।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার জুয়েল রানা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক সাদিয়া আফরিন ও কর্মসূচি সম্পাদক সাব্বির আহমেদ শিশির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব বিন আবদুল হাই এবং এমআইইউডিসি'র সাবেক সভাপতি হাসিব আহমেদ, সুজায়েত উল্লাহ, মেহজাবিন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মো. সাগর পাটোয়ারীসহ দেশের বিভিন্ন বিতর্ক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

এছাড়াও ট্যাব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সাউথইস্ট ডিবেট ক্লাবের পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমআইইউডিসি'র (ছাত্র) সভাপতি মো. মাহফুজুর রহমান খান এবং সার্বিক সমন্বয় করেন সাধারণ সম্পাদক মো. মোরশেদুল ইসলাম।

এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কেবল বিতার্কিক নয়, বরং সচেতন, দায়িত্বশীল এবং পরিবর্তন-প্রত্যাশী নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন এমআইইউডিসি'র সভাপতি মো. মাহফুজুর রহমান খান।

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ব্র্যাক ব্যাংকের ৯ মাসে মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ

প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকার্যে দেশের বিশিষ্টজনেরা

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সংগীতশিল্পী সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

২৯ অক্টোবর শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা, অংশ নিচ্ছে ১৬ দেশ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা, কৌশলগত অংশীদারত্বে হাল ফ্যাশন ও এনেক্স

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের