হোম > কর্পোরেট

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা

আমার দেশ অনলাইন

​সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অসহায় শিশু রোগীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

​

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চলতি বাজেটে সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে এক লাখ ৪৪ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনে সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।

​তিনি আরও বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছায়, সে জন্য নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ কমবে। দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।

​

এ ছাড়া অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​

অনুষ্ঠানের শেষে ৪০ জন দরিদ্র শিশুর পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

এমই

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শীর্ষক সেমিনার ও ট্রেনিং কিট হস্তান্তর

স্বপ্নে মাসের বাজারে মুন্সিয়ানা

ফায়ার সার্ভিসের আবাসন সংকট মেটাতে মিরপুরে ১২ তলা ভবনের নির্মাণকাজ শুরু

বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে দেশীয় তালিকায় ৪ নম্বরে আইআইইউসি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা

বিশ্ব হার্ট দিবসে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মাসব্যাপী আয়োজন

সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

গবেষণা প্রকল্পের উপযোগিতা বিবেচনায় নেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ইবনে সিনা হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব হার্ট দিবস পালিত