হোম > কর্পোরেট

এনএসইউ কমিউনিটির জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা

আমার দেশ ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কমিউনিটির জন্য ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন বিনামূল্যে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবা চালু করেছে সুখী গ্রামীণ হেলথটেক লিমিটেডের আওতাধীন ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’।

সোমবার (১৭ আগস্ট) নতুন এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এর আওতায় এনএসইউর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা এনএসইউতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবা নিতে পারবেন।

এ উদ্যোগের মাধ্যমে এনএসইউ কমিউনিটির সদস্যরা সুখীর ‘ইনস্ট্যান্ট সাইকোলজিস্ট’ সেবার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কাউন্সেলর ও সাইকোলজিস্টদের সঙ্গে যেকোনো সময় কথা বলতে পারবেন। এ সেবার সঙ্গে এনএসইউ কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিইং সেন্টারও যুক্ত হয়েছে।

গ্রামীণ হেলথটেকের সিইও ড. আরমান আহমেদ সিদ্দিকী বলেন, মানসিক স্বাস্থ্যের জন্য সহায়তা প্রয়োজন হলে দ্বিধা বা সমালোচনার ভয়ে তা এড়িয়ে যাওয়া উচিত নয়। সুখীতে প্রতিটি মানুষের মনের কথার যথাযথ সহানুভূতি, গোপনীয়তা ও সম্মান পাওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি আব্দুল হান্নান চৌধুরী বলেন, সেবাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রফেশনাল সহায়তা সবার জন্য সহজলভ্য ও সম্পূর্ণ গোপনীয় থাকে। কোনো শিক্ষার্থী যেন জীবনের কঠিন মুহূর্তে একা লড়াই না করে।

সুখীর ভার্চুয়াল মেন্টাল ওয়েলনেস সাপোর্ট যুক্ত হওয়ায় এনএসইউ কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিইং সেন্টারের বিদ্যমান মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থার পরিধি আরও বিস্তৃত হবে। মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব, সম্পর্কজনিত সমস্যা, অ্যাকাডেমিক বা কর্মক্ষেত্রের চাপসহ বিভিন্ন মানসিক ও আবেগগত চ্যালেঞ্জ মোকাবিলায় এ সেবা নেওয়া যাবে।

ব্যবহারকারীরা নিজেদের সুবিধাজনক সময়ে ৩০ থেকে ৪৫ মিনিটের কাউন্সেলিং সেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। প্রতিটি সেশন শতভাগ গোপনীয় থাকবে এবং কথোপকথন শুধু ব্যবহারকারী ও কাউন্সেলরের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্ট শুরু ৩০ অক্টোবর

ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, লিলির নতুন ‘সিরাম গ্লো সোপ’

বুয়েটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান

"স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং" শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন

জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

পরমাণু শক্তি কমিশনের সক্ষমতা বাড়ানোর তাগিদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল

৫০ বছর পূর্তিতে এক কোটি গাছ লাগাবে গ্রামীণ ব্যাংক

নদীভাঙন ও ভূমিক্ষয় রোধে কার্যকর হতে পারে বিন্না ঘাস: পানিসম্পদমন্ত্রী

খালেদা জিয়ার জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল