হোম > কর্পোরেট

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করলো ডিএনসিসি

আতিকুর রহমান নগরী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত চিন্তাবিদ, লেখক আহমদ ছফা-এর নামে। সড়কটির নতুন নাম ‘আহমদ ছফা সরণি’।

আজ, ২১ ডিসেম্বর বিকেলে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় আহমদ ছফা সরণির নামফলক উন্মোচন করা হয়।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আহমদ ছফা ১৯৭১ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ ‘জাগ্রত বাংলাদেশ’ প্রকাশ করেন। অথচ মৃত্যুর পর তাঁকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়নি। আজ এই সড়কের নামকরণের মাধ্যমে আমরা গোটা জাতির কাছে ঘোষণা করছি আহমদ ছফা আমাদের মধ্যেই আছেন।’

সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘জুলাই পরবর্তী সময়ে আমরা ন্যারেটিভ-বেইজড গভর্ন্যান্স প্রতিষ্ঠা করতে কাজ করছি। আমি মনে করি শহরে অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয় অবকাঠামোর সাথে শহরের বিভিন্ন গল্প থাকতে হয়, যে গল্প ধরে আগামী প্রজন্ম বড় হবে। সেই গল্পগুলো বাচিয়ে রাখতেই আমরা আমাদের বিভিন্ন স্থাপনার নামকরণ করছি।’

প্রশাসক আরো বলেন, ‘এসব নামকরণের মাধ্যমে আমরা সেসব গুণিজনদের স্মরণ করছি, যাঁরা দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন।’

আহমদ ছফা সরণি নামকরণের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরের ইতিহাস, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারের সঙ্গে নগর উন্নয়নকে যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখছে।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জহিরুল ইসলাম কচি এবং ঢাকা স্ট্রিম-এর সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান এবং অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা।

বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

রিহ্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

‘উপায়’-এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

হাইব্রিড প্রযুক্তির নতুন অধ্যায়: ঢাকা মোটর শো-তে টয়োটা বাংলাদেশ লিমিটেড

ইলেক্ট্রোমার্টের তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন

ঢাকায় শুরু হচ্ছে মেডিটেক্স হেলথ ট্যুরিজম এক্সপো