হোম > কর্পোরেট

ইউসিবির সঙ্গে ভিসার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

আমার দেশ অনলাইন

পেমেন্ট খাতের ভবিষ্যৎ, উদ্ভাবন, বাজার সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট সেবার উন্নয়ন নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পেমেন্ট খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ও উদ্ভাবনী পেমেন্ট সেবা চালুর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এশিয়া প্যাসিফিক রিজিওনাল প্রেসিডেন্ট স্টিফেন কারপিন এবং ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি অংশ নেন।

ইউসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শফিকুর রহমানসহ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।

ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

একসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা দেবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা

ইউআইইউর ড্রোন ইতিহাস, বিশ্বে চতুর্থ বাংলাদেশ

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে সভা

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

ওয়ান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই