হোম > কর্পোরেট

ভাষা সৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

ভাষা সৈনিক প্রয়াত আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার মোহাম্মদপুরের বাসভবনে গিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার বাসভবনে গিয়ে মন্ত্রী গুলবদন নেছা মনিকার সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিক আব্দুল মতিনের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তার রাজনৈতিক জীবনের সংগ্রামী স্মৃতি এবং মাতৃভাষার জন্য তার আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি।

মন্ত্রী বলেন, ভাষা সৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সময় গুলবদন নেছা মনিকার চিকিৎসার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তাঁর হাতে তুলে দেন মন্ত্রী।

সাক্ষাতের সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষা সৈনিক আব্দুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

ওয়ান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই

বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে বড় অর্জন স্টারকম বাংলাদেশের, জিতল দুই সিলভার

স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রথম ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক