হোম > করপোরেট

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

আমার দেশ অনলাইন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর আওতায় নাটোরে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণের লক্ষ্য ছিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী সক্ষমতা বিকাশ এবং শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করা।

মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা টেকসই ব্যবসা পরিচালনা, ব্যবসা সম্প্রসারণ এবং প্রতিযোগিতামূলক বাজারে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর যুগ্ম পরিচালক এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী। তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনভিত্তিক শিল্পায়নে দক্ষ উদ্যোক্তা গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম।

তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা, উপযোগী ব্যাংকিং সেবা এবং প্রয়োজনভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকবে প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংক বিশ্বাস করে, দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। উদ্যোক্তা উন্নয়নমূলক এ ধরনের কর্মসূচির মাধ্যমে ব্যাংকটি দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমই

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল