হোম > কর্পোরেট

ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম গ্রাহকদের জন্য কাভাজোর জন্মদিনের কেক ও বিশেষ ছাড়

আমার দেশ অনলাইন

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করতে দেশের স্বনামধন্য হ্যান্ডক্রাফটেড ডেজার্ট ব্র্যান্ড কাভাজোর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

শনিবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডধারীরা বিভিন্ন বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তির আওতায় প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্মদিনে শুভেচ্ছাস্বরূপ কাভাজোর পক্ষ থেকে বিশেষ কেক প্রদান করা হবে। এছাড়া, ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহক ও নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডাররা কাভাজোর সব আউটলেটে মোট বিলের ওপর ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মেহরুবা রেজা, হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস; সৈয়দ মাহীন জুবায়েদ, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন এবং আরমীন আহমেদ, প্রিমিয়াম ব্যাংকিং হেড অব প্রপোজিশন।

অন্যদিকে কাভাজোর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এক্সিকিউটিভ শেফ জারিন তাসনিম ওমর এবং সিনিয়র এক্সিকিউটিভ রাশেদ-উল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা গ্রাহকদের শুধু ব্যাংকিং সেবাই নয়, অর্থবহ লাইফস্টাইল সুবিধাও দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের গ্রাহকরা বছরজুড়ে এক্সক্লুসিভ সুবিধা ও আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারবেন।”

তিনি আরও বলেন, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বাছাইকৃত লাইফস্টাইল সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সেবার মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।

চট্টগ্রামে ৫৪ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বিএসটিআইর অভিযানে লা-অর্গানিককে জরিমানা, প্রকৃতি ফুড সিলগালা

এম. এম. মুরশিদের মৃত্যুতে আব্দুল মোনেম লিমিটেডের শোক

বিকাশের উদ্যোগে আধুনিকায়ন করা হলো সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি

বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজসহ ফুটবলার হামজা চৌধুরীর ত্রিমুকুট

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

ডুয়েটে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইকবালকে সংবর্ধনা