হোম > করপোরেট

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইউনিয়নপে ইন্টারন্যাশনাল (ইউপিআই) ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন মঙ্গলবার (৩ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে চীন গমনকারীগণ এ কার্ডের মাধ্যমে বিভিন্ন ফি প্রদান এবং কিউআর ও পিওএস মেশিনের মাধ্যমে কেনাকাটা এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া এ কার্ডে এন্ডোর্সমেন্টের মাধ্যমে বিশ্বের প্রায় ১৮৩টি দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিআই-এর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান চাই হুইমিং।

স্বাগত বক্তব্য রাখেন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এ কার্ডের সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য দেন ইউপিআই কন্ট্রি ম্যানেজার মাসুদ রায়হান।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর রফিকুল ইসলাম ও মোঃ মাকসুদুর রহমান এবং ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মোঃ মোশাররফ হোসাইনসহ ব্যাংকের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল