হোম > করপোরেট

এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

আমার দেশ অনলাইন

এসবিএসি ব্যাংক অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান।

শনিবার রাজধানীর হোটেল ল্যা মেরিডিয়ানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএমএ, একেএম দেলাওয়ার হুসেন এফসিএমএ, ইমরুল আনোয়ার, মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ প্রমুখ। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জুন শেষে এসবিএসি ব্যাংকের আমানত হয়েছে ১২ হাজার কোটি টাকার বেশি; যা বিগত ছয় মাসে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা বা ১২ শতাংশ বেশি। ঋণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬২৭ কোটি টাকা। ছয় মাসে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা এবং মূলধন পর্যাপ্ততার হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

সম্মেলনে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেন, গত কয়েক বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও এসবিএসি ব্যাংক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকে কোনো তারল্য সংকট সৃষ্টি হয়নি এবং গ্রাহকরা নির্বিঘ্নে তাদের প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পেরেছেন। তিনি বলেন, দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার ফলে ব্যাংকের আর্থিক সূচকে টেকসই অগ্রগতি অর্জিত হয়েছে এবং ব্যাংকটিকে একটি শক্ত ভিত গড়া সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, এসবিএসি ব্যাংকের পর্ষদ সুশাসন, ব্যাংকিং বিধি-বিধান পরিপালন, কৌশলগত পরিকল্পনা এবং আমানতকারীদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর বলেন, এসবিএসি ব্যাংক হবে সবার ব্যাংক। আমরা উদ্যোক্তা তৈরির মনোভাব নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি, যাতে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়।

এ জন্য কৃষি, এসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিচ্ছি। পাশাপাশি রেমিট্যান্স আহরণ ও বৈদেশিক বাণিজ্যেও সমান গুরুত্বারোপ করছি। একই সঙ্গে তিনি এসবিএসি ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল পরিসেবা ত্বরান্বিত করা এবং শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ের পরিসর বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি জানান, এসবিএসি ব্যাংকের প্রধান লক্ষ্য খেলাপি ঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা। এ জন্য মানসম্মত গ্রাহক নির্বাচন করা এবং ঋণ আদায় ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

এমই

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল