হোম > কর্পোরেট

বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

আমার দেশ ডেস্ক

বাংলাদেশের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দেশের অটোমোবাইল শিল্পের বিকাশে অবদান রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

টয়োটা টুসো করপোরেশন ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেছে।

প্রতিনিধিদলে ছিলেন টয়োটা টুসো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি ও মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা টুসো এশিয়া প্যাসিফিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং। সাক্ষাতে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় টয়োটা বাংলাদেশ লিমিটেড। এ ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনাকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে সরকার। একই সঙ্গে টয়োটার ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

দেশের অটোমোবাইল শিল্পের সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় টয়োটা বাংলাদেশ লিমিটেড। এর মাধ্যমে দেশের অটোমোবাইল খাতের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে প্রতিষ্ঠানটির।

অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা বাংলাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পেল পূবালী ব্যাংকের বাস

শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ

পরমাণু শক্তি কমিশনের সদস্য পদে নিয়োগ পেলেন চিকিৎসক ডা. বি কে বোস

বুয়েটে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণায় নতুন ল্যাব উদ্বোধন

গুণী শিক্ষকের তালিকায় গাকৃবির অধ্যাপক আব্দুল বাছেত মিয়া

ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন