হোম > কর্পোরেট

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

আমার দেশ অনলাইন

২০২৬ সালের পবিত্র হজ পালনকারীদের জন্য বিভিন্ন সেবা নিশ্চিত করতে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন করা হয়েছে।

রোববার ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এ বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস, ঢাকা-এর পরিচালক (যুগ্ম-সচিব) মো. লোকমান হোসেন।

নবউদ্বোধিত এই বুথ থেকে হজ যাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং হজ সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মো. ইকবাল, হেড অব এসএমই, রিটেইল অ্যান্ড এগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মো. আমজাদ হোসেন ফকির, হেড অব জিএসডি (ভারপ্রাপ্ত) মেজর আহমেদ মোস্তফা সাইরাস (অব.), হেড অব শরী‘আহ সেক্রেটারিয়েট ডিভিশন কে. এম. রহমাতুল্লাহ, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সোহেল এ রহমানী, উত্তরা মডেল টাউন শাখার প্রধান মো. খালেদ হোসেন, আশকোনা শাখার প্রধান শাহনুর মো. অলিউল হাসানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন শেষে হজ যাত্রীদের মাঝে হজ যাত্রায় সহায়ক বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, হজযাত্রীদের সেবা সহজ ও দ্রুত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপালী ব্যাংকে ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন

সর্বজনীন পেনশন স্কিমে ২০৩০ সালের মধ্যে ৪ কোটি মানুষকে আনার লক্ষ্য

সাত উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

পোশাক শিল্পে দক্ষতা উন্নয়নে ইপিবি-বিজিএমইএ-বিকেএমইএ-বিইউএফটির চুক্তি

রূপালী ব্যাংকে ইনোভেশন প্রদর্শনী এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন

দেশজুড়ে একক ইলেকট্রনিক টোল ব্যবস্থা উদ্যোগ

যবিপ্রবিতে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চবিতে পরিবেশ সাংবাদিকতা প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন