হোম > করপোরেট

মানারাত ইউনিভার্সিটিতে পঞ্চম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো পঞ্চম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড ২০২৫ । শুক্রবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে এই আসর শেষ হয়।

সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দেশের প্রথম ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। প্রতি বছরের মতো এবারের আয়োজনেও অংশ নিতে সারাদেশের বিভিন্ন কলেজ ও মাদরাসার দুই হাজারেরও বেশি ছাত্রছাত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। তাদের মধ্যে থেকে প্রাথমিক ও বাছাই পর্বে উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন।

সকালে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের পর্দা নামে। চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীদের নগদ অর্থ, স্মারক ও সনদ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক প্রকাশিত 'জেএমএস টাইমস' পত্রিকার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবেক সচিব মো: মনিরুল ইসলাম। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো: আবদুল কাইয়ুম।

পঞ্চম মিডিয়া অলিম্পিয়াড উপলক্ষে রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানার, পতাকা ও নজরকাড়া আলপোনায় সাজানো হয় অনুষ্ঠানস্থল-সহ ক্যাম্পাস এলাকা।

অনুষ্ঠানে অন্যদের মাঝে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) রফিকুল ইসলাম রিমনের উপস্থাপনায় অনুষ্ঠানে দেশাত্মবোধক ও ইসলামিক গানসহ মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন এমআইইউ কালচারাল ক্লাব ও তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।#

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল