হোম > করপোরেট

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক

আমার দেশ অনলাইন

যমুনা ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১২ সালেও তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাহমুদুল হক যমুনা ব্যাংক পিএলসি.-এর অন্যতম স্পন্সর পরিচালক।

ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তার এই নির্বাচন তাঁর নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক খাতে দীর্ঘদিনের সফল অভিজ্ঞতার প্রতিফলন।

মো. মাহমুদুল হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন উদ্যোক্তা। তার ব্যবসায়িক কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত।

১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানগুলো সফলভাবে পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি মাহমুদুল হক করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে তিনি আনলিমা গ্রুপের অভ্যন্তরে এবং এর বাইরেও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন।

তিনি অত্যন্ত ভ্রমণপিপাসু এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ ভ্রমণ করেছেন। মাহমুদুল হক চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তিনি দুই সন্তানের গর্বিত পিতা। তার এক কন্যা ও এক পুত্র রয়েছেন, যারা দুজনেই নিজ নিজ কর্মজীবনে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছেন।

ম্যানারাত ইউনিভার্সিটিতে সিএসই ক্লাবের উদ্যোগে ‘এআই সামিট ২০২৬’ অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ব্র্যাক ব্যাংকের ৯ মাসে মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ

প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকার্যে দেশের বিশিষ্টজনেরা

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সংগীতশিল্পী সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক