হোম > কর্পোরেট

রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহীর বিএবির নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আমার দেশ অনলাইন

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান শরীফ জহির।

এর আগে বিএবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ব্যাংক এশিয়া পিএলসির চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী এবং পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মনজুরুর রহমান।

মঙ্গলবার বিএবি’র ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানগণ বর্তমান মেয়াদের অবশিষ্ট সময় অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সভায় সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন ও বিএবি’র কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ডা. জাহিদের মায়ের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শোক

আইকনিক ভবন নির্মাণ করছে ওয়ালটন, ৩ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের সঙ্গে এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের চুক্তি

ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া

পরমাণু শক্তি কমিশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুব, সম্পাদক কিবরিয়া

ভোলার হাফিজ ইব্রাহিম কলেজে স্কয়ার গ্রুপের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ইপিবিতে করাচি চেম্বারের প্রতিনিধি দলের মতবিনিময়

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ, সহযোগিতা কামনা

গাকৃবিতে ইমপ্যাক্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত