হোম > কর্পোরেট

কুয়েত মৈত্রী হলে অসুস্থ ছাত্রীদের দেখতে গেলেন ঢাবি উপাচার্য

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শনিবার রাতে কুয়েত মৈত্রী হল পরিদর্শন করেছেন।

এ সময় তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একই সঙ্গে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তিনি হল প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ছাত্রীরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবা সুলতানা উপস্থিত ছিলেন।

উল্লেখ, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের পানি ও খাবারের নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যেই ল্যাবে পাঠানো হয়েছে। ছাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে জরুরি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উন্নয়নে এনসিসি-গাকের মধ্যে সমঝোতা স্বাক্ষর

সারা দেশে ২০০ বইমেলার আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না: মা দিবসে গ্রী এসির আবেগঘন বিজ্ঞাপন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের রজতজয়ন্তী পূর্তি উদযাপন

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

নবনির্বাচিত রিহ্যাব নেতাদের সংবর্ধনা দিল ডেভেলপারস ফোরাম উত্তরা

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে ইউনাইটেড হেলথকেয়ারের প্রথম আইইআরবি সভা