হোম > কর্পোরেট

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

আমার দেশ অনলাইন

‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ‘কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্ট’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক এবং কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম (সেবা), কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি ব্যাংকের পরিচালক, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে মো. আলী হোসেন ফকির পরিচ্ছন্নতা, সবুজায়ন ও বৃক্ষরোপণের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা, মাদক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়ন একটি সুন্দর ও বাসযোগ্য শহরের অন্যতম পূর্বশর্ত। শুধু রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখলেই হবে না, শহরকে সবুজ করে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছের যত্ন নিতে হবে। একটি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়নের চর্চা ব্যক্তিগত জীবন ও সামাজিক আচরণের অংশ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখলে, গাছ লাগালে এবং তার পরিচর্যা করলে সম্মিলিতভাবে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার কারণে প্রকৃতি বিরূপ আচরণ করছে। দেশ ও প্রকৃতি রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে তাদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়তে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, পরিবর্তনের সূচনা করতে হবে নিজেদের দিয়ে। একজন ব্যক্তি পরিবর্তিত হলে তার পরিবার, পরিবার পরিবর্তিত হলে সমাজ এবং সবাই পরিবর্তিত হলে বাংলাদেশও পরিবর্তিত হবে।

তিনি পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

পরিচ্ছন্নতা কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি করে ডাস্টবিন, ২০টি করে বেলচা ও ২০টি করে ঝাড়ু দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে ফলদ, বনজ, ঔষধি ও ফুলের ১২টি করে গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) ও কমিউনিটি ব্যাংকের পরিচালক সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), কামরুল আহসান, কামরুল হাসান তালুকদার, স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ।

এ ছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমেদ সেহেলী নাজনীন উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি জানিয়েছে, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও মাদকবিরোধী সামাজিক সচেতনতায় তরুণ প্রজন্মের অংশগ্রহণকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি প্রিমিয়ার ব্যাংকের

বাংলাদেশে তৈরি কসমেটিকসে আগ্রহ, রিমার্কের প্যাভিলিয়নে ঢল

যশোরে ভিডিপি দলনেতাদের সাহসিকতায় ৮ মাসের পলাতক আসামি আটক

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের