হোম > কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথের চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ-এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কার্ডধারীরা পারফেক্ট গ্লোবাল হেলথের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক ও চীনের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। পাশাপাশি তারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবায় সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে ব্যাংকের কার্ডহোল্ডাররা আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা গ্রহণে আরও সহজ ও সাশ্রয়ী সুযোগ পাবেন। বিদেশে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় সেবা নিশ্চিত করতে পারফেক্ট গ্লোবাল হেলথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এস. এম. মহিউদ্দীন, এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং পারফেক্ট গ্লোবাল হেলথের মার্কেটিং ম্যানেজার পারভেজ কামাল রুবেলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যতে গ্রাহকসেবার পরিধি আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স জোরদারে প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এবি ব্যাংকের এআই চালিত ‘এবি ই-লোন’সেবা উদ্বোধন

ফারইস্ট ইসলামী লাইফের গ্রাহক ও কর্মীদের মানববন্ধন

সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান: ফায়ার সার্ভিস মহাপরিচালক

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ শিশু হাসপাতালে সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সচেতনতামূলক র‌্যালি

নগদের প্রশাসককে জড়িয়ে চক্রান্তমূলক অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

প্রকৃতিই আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর

সার্সো’র ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন