হোম > করপোরেট

কেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের উদ্বোধন

আমার দেশ অনলাইন

দেশের নির্মাণ খাতে আস্থা ও গুণগত মানের প্রতীক কেডিএস গ্রুপের নতুন সংযোজন হিসেবে কেওয়াই টু টোন-এর পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিল-এর সম্মানিত সিওও জাবির হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিলের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ওয়াহিদ ফরহাদ, কেওয়াই টু টোনের ইনচার্জ ওয়াসিফ জোবায়ের, কেওয়াই স্টিলের সিনিয়র ম্যানেজার এম এইচ ফয়সাল, ডেপুটি ম্যানেজার আবুল খায়ের রুবেল, কেওয়াই স্টিলের ব্রান্ড এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট ম্যানেজার অভিষেক সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের সম্মানিত পরিবেশক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবির হুসেইন বলেন, “কেওয়াই টু টোন-এর এই নতুন ব্রাঞ্চ অফিস আমাদের সেবাকে গ্রাহকদের আরও কাছে পৌঁছে দেবে। আধুনিক প্রযুক্তি, উন্নত মান এবং গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পূর্বাচল এলাকায় এই উদ্যোগ ভবিষ্যতে নির্মাণ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

অনুষ্ঠানে বক্তারা কেওয়াই টু টোন-এর উন্নয়ন পরিকল্পনা, আধুনিক স্থাপত্য সমাধান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই ব্রাঞ্চ অফিস পূর্বাচলসহ আশেপাশের এলাকায় গুণগত মানসম্পন্ন নির্মাণসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে অতিথিরা নতুন ব্রাঞ্চ অফিস পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল