হোম > কর্পোরেট

ডুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ পালিত

আমার দেশ অনলাইন

তরুণ প্রজন্মের মেধাকে সম্পদে রূপান্তরের মাধ্যমে ক্রীড়া ও উদ্ভাবনভিত্তিক টেকসই ভবিষ্যৎ গঠনে ডুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলেক্ষ্যে ‘‘আইপি অ্যান্ড স্পোর্টস : রেডি, সেট, ইনোভেট” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, ‘মেধাস্বত্বের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক গবেষক, উদ্ভাবকের অধিকার। বিশ্বজুড়ে গবেষণা ও উদ্ভাবনের পরিসর যত বৃদ্ধি পাচ্ছে, মেধাস্বত্বের গুরুত্ব ততই বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া বর্তমান বিশ্বে উদ্ভাবন ও গবেষণাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। কিন্তু এসব উদ্ভাবনের সুরক্ষা নিশ্চিত না করা গেলে উদ্ভাবকের স্বীকৃতি ও বাণিজ্যিকীকরণের সুযোগ হারানোর আশঙ্কা থাকে। তাই একজন গবেষক বা উদ্ভাবকের চিন্তা, ধারণা ও সৃজনশীলতার আইনগত সুরক্ষা নিশ্চিত করার জন্য মেধাস্বত্ব সম্পর্কে সচেতনতা খুবই জরুরি।

উপাচার্য মহোদয় আরও বলেন, মেধাস্বত্ব সম্পর্কে বিশদ জ্ঞান ছাড়া গবেষণার যথাযথ স্বীকৃতি ও সুরক্ষা সম্ভব নয়। আমি আশা করি, এ সংশ্লিষ্ট সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের শিক্ষক ও গবেষকবৃন্দ এ বিষয়ে বিশদ ধারণা লাভ, আবেদন প্রক্রিয়া, নিবন্ধন পদ্ধতি সম্পর্কে গভীরভাবে জানবেন।

তিনি শিক্ষক, গবেষকদের মৌলিক কাজের স্বীকৃতির জন্য মেধাস্বত্ব সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে দেশ ও বিশ্বের দরবারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানান। এ সময় তিনি সকলকে ডুয়েটের অগ্রযাত্রায় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা, প্রকাশনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ডুয়েট ও দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের সেমিনার আয়োজনের জন্য আয়োজক, আলোচক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির চ্যালেঞ্জিং এ সময়ে বৈশ্বিক জ্ঞানভিত্তিক সমাজে মেধাস্বত্ব সুরক্ষার প্রক্রিয়া, বিধি-বিধান, নীতিমালা এবং আইন-কানুন সম্পর্কে জ্ঞান রাখা অপরিহার্য হয়ে পড়েছে। আজকের আলোচনা সভা থেকে বিষয়গুলো সম্পর্কে দিকনির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষক ও গবেষকবৃন্দ উপকৃত হবেন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় ডুয়েটের সকল অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভাশেষে র‍্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

রেজিয়া আরেফিনের ১৭তম মৃত্যুবার্ষিকী ৯ মে

সেমস-গ্লোবালের ফুড-এগ্রো-মেডিটেক্স ও হেলথ ট্যুরিজমের প্রদর্শনী

গাকৃবিতে সয়াবিন গবেষণা কর্মশালা

মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য

ডা. জাহিদের মায়ের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শোক

রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহীর বিএবির নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আইকনিক ভবন নির্মাণ করছে ওয়ালটন, ৩ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের সঙ্গে এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের চুক্তি

ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া

পরমাণু শক্তি কমিশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুব, সম্পাদক কিবরিয়া