হোম > কর্পোরেট

খালেদা জিয়ার জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল

আমার দেশ অনলাইন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়।

শনিবার আয়োজিত এ দোয়া মাহফিলে রিহ্যাবের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান এবং তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

রিহ্যাব প্রেসিডেন্ট আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বড় প্রমাণ পাওয়া গেছে তাঁর শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এত বিপুল মানুষের উপস্থিতি শুধু একজন রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা নয়, বরং তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্কেরও প্রতিফলন।

অনুষ্ঠানে রিহ্যাব পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক ও সংকটের সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গভীরভাবে জড়িয়ে রয়েছে। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে ধরে মো. মাহবুবুর রহমান বলেন, সে সময় নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে বিদেশে চলে না গিয়ে বাংলাদেশে থাকার বিষয়ে বেগম খালেদা জিয়ার অনড় অবস্থান তার রাজনৈতিক দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ববোধের উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। তার নেতৃত্বে নেওয়া বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, শিক্ষা, অবকাঠামো এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলোও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচনায় গুরুত্বপূর্ণ।

দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান মিসেস তাসনোভা মাহবুব সালাম।

এ ছাড়া রিহ্যাব পরিচালক আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, প্রকৌশলী মো. মোস্তফা কামাল, এ.জেড.এম. কামরুদ্দিন, আলহাজ্ব প্রফেসর ফারুক আহমদ, সুরুজ সরদার, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, মিসেস উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মুহাম্মদ লাবিব বিল্লাহ্, শেখ কামাল, মো. ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম, এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং মো. এমদাদুল হোসেন সোহেলসহ রিহ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে রিহ্যাব নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য তার দীর্ঘদিনের ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত, পরিবার, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তার পরিবারসহ দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্বাক্ষর

আকিজ বশির কেবলস সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা পরিবেশকদের সম্মাননা

বিকাশের মাধ্যমে আইডিএলসিতে মুহূর্তেই এফডিআর খোলার সুবিধা

২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী

ইউসিবির সঙ্গে ভিসার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলসের মধ্যে চুক্তি স্বাক্ষর

উচ্চশিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আশ্বাস রাশিয়ান হাউসের

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যাপক মামুন মোল্লা

এসএমই ক্লাস্টারের উদ্যোক্তারা সাশ্রয়ী মূল্যে পাবেন ঝুট কাপড় ও যন্ত্রপাতি