হোম > কর্পোরেট

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাল

আমার দেশ অনলাইন

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ পালন করেছে।

দিবসের কর্মসূচির সূচনায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনার-এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ভাষাপ্রীতি ও জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রথম ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি