হোম > কর্পোরেট

বিজ্ঞান ও পুষ্টি বিষয়ে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন

নেস্‌লে বাংলাদেশের প্রথম ‘গাট হেলথ সামিট’

আমার দেশ ডেস্ক

নেস্‌লে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে ‘দ্য গাট নেক্সাস; দ্য সায়েন্স অব দ্য গাট মাইক্রোবায়োম’ শীর্ষক দুই দিনব্যাপী বিশেষ ওয়ার্কশপ, যেখানে গাট হেলথ বিষয়ক সর্বশেষ সায়েন্টিফিক অগ্রগতি তুলে ধরা হয়। দেশের বিভিন্ন সেক্টরের ২৫০ এর বেশি বিশেষজ্ঞ ও গবেষক এতে অংশ নেন।

কর্মশালায় আন্তর্জাতিকভাবে স্বনামধন্য প্রফেসর ড. শামন রাজেন্দ্রজিৎ (শ্রীলঙ্কা) এবং প্রফেসর ড. মার্ক এ. বেনিঙ্গা (নেদারল্যান্ডস) গাট হেলথ ও ফাংশনাল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আইসিডিডিআর,বি-এর প্রফেসর ড. মো. ইকবাল হোসেন স্থানীয় খাদ্যাভ্যাসে গাট–বান্ধব খাবারের গুরুত্ব ব্যাখ্যা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রোবায়োটিক ও সিনবায়োটিক উদ্ভাবন বিষয়ক সায়েন্টিফিক বুথগুলো পরিদর্শন করেন। যেখানে গাট হেলথ বিষয়ে আর উন্নত শিক্ষার প্রসার ও নিউট্রিশন অগ্রসর ও সমাধান প্রদানে নেস্‌লের প্রতিশ্রুতি আরো সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়। নেস্‌লে নিউট্রিশন ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য বৈজ্ঞানিক জ্ঞান ও পুষ্টির সমন্বয়কে আরও এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা

প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টির সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে

মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

আইপিভিএস বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন

মানারাত ও মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ডিএনসিসি প্রশাসকের

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইনের পুরস্কার বিতরণ