হোম > কর্পোরেট

মিল্ক ভিটার বিশেষ সাধারণ সভায় উন্নয়ন পরিকল্পনা অনুমোদন

আমার দেশ অনলাইন

তেজগাঁও শিল্প এলাকার ফিনিক্স টাওয়ারে ৬ জুন ২০২৬, শনিবার সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. (মিল্ক ভিটা)-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান জনাব এস এম আমীর হামজা শাতিল এবং স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) জনাব জাহিদুল ইসলাম। সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাউস ও ফাইন্যান্স) জনাব মোঃ নবীরুল ইসলাম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব (প্রাণিসম্পদ-২ শাখা) জনাব মোহাম্মদ কামাল হোসেন সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় বিগত সভার কার্যবিবরণী ও বাজেট অনুমোদন করা হয়। সভায় মিল্কভিটার উন্নয়নকল্পে নতুন নতুন প্রকল্প (আইসক্রীম প্ল্যান্ট, ইউ.এইচ.টি মিল্ক প্ল্যান্ট, ইটিপি প্ল্যান্ট, ডিজিটালাইজেশন ইত্যাদি) গ্রহণ ও বিদ্যমান কারখানা আধুনিকায়ন বিষয়ে প্রানবন্ত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বন্ধ কারখানাগুলো পুনরায় চালুকরণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মিল্ক ইউনিয়নের সমিতির সদস্যদের স্বাবলম্বীকরণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সবশেষে সভার সভাপতি দেশের দুগ্ধ খাত এবং গ্রামীণ কৃষকদের ভাগ্য উন্নয়নে মিল্ক ইউনিয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এমএমআর

রোভারে ইতিহাস গড়ল ইউআইইউ, বিশ্বে তৃতীয় ও এশিয়ায় প্রথম

হাউজিং খাতের জন্য সিঙ্গেল ডিজিট সুদে গৃহঋণের দাবি

এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স জোরদারে প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এবি ব্যাংকের এআই চালিত ‘এবি ই-লোন’সেবা উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথের চুক্তি স্বাক্ষর

ফারইস্ট ইসলামী লাইফের গ্রাহক ও কর্মীদের মানববন্ধন

সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান: ফায়ার সার্ভিস মহাপরিচালক

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ শিশু হাসপাতালে সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সচেতনতামূলক র‌্যালি

নগদের প্রশাসককে জড়িয়ে চক্রান্তমূলক অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা