হোম > কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের রজতজয়ন্তী পূর্তি উদযাপন

আমার দেশ অনলাইন

শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উদযাপন করা হয়েছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে রোববার করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখা ও উপ-শাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয় মাহ্ফিলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে করপোরেট প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। তাছাড়া একই দিনে ব্যাংকের নতুন ১২টি এসএমই বিনিয়োগ প্রডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সদস্য মুফতী মোহাম্মদ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক।

ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। তাছাড়া দোয়া ও মোনাজাত পরিচালনা সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ।

শাহ্জালাল ইসলামী ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০১ সালের ১০ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১৪২টি শাখা, ৫টি উপ-শাখা, প্রায়োরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত এই ব্যাংকের আমানতের মোট পরিমাণ প্রায় ৩১ হাজার কোটি টাকা এবং মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)-এর রেটিং এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘ মেয়াদে-ডাবল এ প্লাস এবং স্বল্প মেয়াদে-এসটি-১। দেশের শীর্ষস্থানীয় আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক অন্যতম। এই স্বল্প সময়ের মধ্যেই ব্যাংকটির আর্থিক ভিত অত্যন্ত সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। ব্যাংকের বিজ্ঞ পর্ষদ, দক্ষ জনবল এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য ব্যাংকের গ্রাহক সংখ্যা এবং ব্যবসার পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে। ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহ্জালাল ইসলামী ব্যাংক। গ্রাহকদের আন্তরিকভাবে সেবা প্রদান, আমানত ও বিনিয়োগ, ক্রেডিট রেটিং-সহ সার্বিক সূচকে এই ব্যাংকের অবস্থান অত্যন্ত সন্তোষজনক। পাশাপাশি প্রতিনিয়ত আমাদের আমানত ও বিনিয়োগ প্রকল্পসমূহ গ্রাহক বান্ধব ও যুগোপযোগী করে ডিজাইন করা হচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, বিগত বছরগুলোতে শাহ্জালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং উৎকর্ষতায় দেশ ও দেশের বাহিরের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে পুরস্কার অর্জন করেছে।

পুরস্কারগুলোর মধ্যে আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি ও সাফা উল্লেখযোগ্য। তাছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং এর জন্য সম্মাননা অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, ‘গৌরবময় সাফল্যের এই ধারায় গ্রাহক, শুভানুধ্যায়ী, স্টেকহোল্ডার, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম না।’ এই ২৫ বছরে শাহ্জালাল ইসলামী ব্যাংককে একটি ভালো অবস্থানে নিয়ে আসার জন্য সকল কর্মী, গ্রাহক ও পৃষ্ঠপোষকদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তাছাড়া এই ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস যাতে সবসময় অটুট থাকে সেই প্রত্যয় নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, বিগত ২৫ বছরে শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো থেকে শুরু করে সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। ব্যাংকিং কার্যক্রমের শুরু থেকেই ব্যাংকটি আন্তরিকভাবে গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। পর্যায়ক্রমে তিনি এই আধুনিক ব্যাংকিং সেবা দেশের প্রতিটি প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিতে চান বলে, বক্তব্যে উল্লেখ করেন।

তাছাড়া তিনি ব্যাংকের এই ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক এবং নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এমই

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না: মা দিবসে গ্রী এসির আবেগঘন বিজ্ঞাপন

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

নবনির্বাচিত রিহ্যাব নেতাদের সংবর্ধনা দিল ডেভেলপারস ফোরাম উত্তরা

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে ইউনাইটেড হেলথকেয়ারের প্রথম আইইআরবি সভা

জলবায়ুসহিষ্ণু ধান উদ্ভাবনে জিনোম এডিটিং নিয়ে কর্মশালা

ডিএসসিসি এলাকায় একযোগে ‘ক্লিনিং ডে’ উদযাপিত

সিলেটে আরএকে সিরামিকসের নতুন আউটলেট উদ্বোধন

প্রোটন গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা