হোম > কর্পোরেট

গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার ও অডিট অফিসার সম্মেলন অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

‘শুদ্ধাচার পরিপালন করি,সুন্দর কর্মপরিবেশ গড়ি’- প্রতিপাদ্য নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে (শুক্রবার ৬) থেকে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ৬৭তম যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসার সম্মেলন।

দরিদ্র সদস্যদের মালিকানার এই ব্যাংককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্মেলনে অংশগ্রহণ করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও একেএম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ের সকল নির্বাহীসহ ৪০টি যোনের যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসারগণ। সম্মেলনে গোলটেবিল আলোচনায় দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের সকল যোন ও অডিট অফিসের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন ও বাজেট প্রসঙ্গে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।

এ সময় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, প্রান্তিক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের বিস্তৃতি, প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস এবং নারীর ক্ষমতায়নকে সমুন্নত রেখে আমাদের সময়োপযোগী পরিকল্পনা মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করতে হবে।

পরিচালক নাজনীন সুলতানা বলেন, নতুনদের সুযোগ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ ও অগ্রযাত্রায় আমাদের সবার সহযোগিতা অব্যহত রাখতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, বিগত ৫০ বছর ধরে দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং বৃহৎ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে গ্রামীণ ব্যাংক। পাশাপাশি এ বৎসর পূর্ণ হচ্ছে নোবেল বিজয়ের ২০ বৎসর। এই ঐতিহ্য ধরে রেখে শুদ্ধাচার পরিপালনের মাধ্যমে গ্রাহকসেবা বৃদ্ধি ও প্রতিষ্ঠানের উন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।

উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও সেবা ব্যবস্থাপনা) সৈয়দ মতিয়র রহমান বলেন, সম্মেলন থেকে নেয়া বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্তের বাস্তবায়ন মাঠ পর্যায়ে নিশ্চিত করতে হবে।

উপ-ব্যবস্থাপনা পরিচালক (শাখা পরিচালনা ও পর্যবেক্ষণ) একেএম সাজ্জাদ হোসেন বলেন, প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিকায়নের জন্য আমাদের বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশনকে একটি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করতে চাই

নগদ ক্যাম্পেইনে রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক

নাবিল গ্রুপ লিডারশিপ সামিট অনুষ্ঠিত

মানুষের ধ্বংসাত্মক কর্মকাণ্ডই নদীর জন্য প্রধান হুমকি

নির্বাচন ও গণভোট উপলক্ষে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন

বিআরটিসি নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরিতে সক্ষম

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান

নাবিল গ্রুপের মিলনমেলা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত

ঢাকায় হযরত আলী (আ.)-এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত