হোম > কর্পোরেট

‘জুলাই স্মৃতি এমআইইউ ইন্ট্রা ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন ইইই বিভাগ

আমার দেশ অনলাইন

জুলাই বিপ্লব ২০২৪ উদযাপন উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি এমআইইউ ইন্ট্রা ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। বিশ্ববিদ্যালয়ের এমআইইউ স্পোর্টস ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইইই বিভাগ ১-০ গোলের ব্যবধানে ফার্মাসি বিভাগকে পরাজিত করে শিরোপা জয় করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের আটটি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মানিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইইউ স্পোর্টস ক্লাবের মডারেটর এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল হক।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ এবং বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহর স্মরণে বিশেষ জার্সি উন্মোচন করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী, ফার্মাসি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ রাকিব আল মামুন, আইন বিভাগের প্রধান মুহাম্মদ আবদুল্লাহ হিল গনি, সিজিইডি-এর পরিচালক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হক সিকদার শিবলু, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, অ্যাডিশনাল রেজিস্ট্রার মো. আলমগীর হোসেইন এবং এমআইইউ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম ইফাজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিশান। পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন ফার্মাসি বিভাগের আসিফ মাহমুদ। সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পান জান্নাতুল ফেরদৌস এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন চ্যাম্পিয়ন ইইই বিভাগের জুয়েল।

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৮ জুলাই থেকে ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত পক্ষকালব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। ‘জুলাই স্মৃতি এমআইইউ ইন্ট্রা ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সেই কর্মসূচির অন্যতম আকর্ষণ। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে স্টার নিউজ।

বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে বড় অর্জন স্টারকম বাংলাদেশের, জিতল দুই সিলভার

স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রথম ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার