হোম > কর্পোরেট

প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলসের মধ্যে চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

প্রাইম ব্যাংক পিএলসি ও তিজারাহ অটোমোবাইলসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা তিজারাহ অটোমোবাইলসের বিভিন্ন সেবায় এক্সক্লুসিভ অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী। তিজারাহ অটোমোবাইলসের পক্ষে স্বাক্ষর করেন ডিরেক্টর, সেলস অ্যান্ড অপারেশন্স জোবায়ের হাসান।

এ অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য তিজারাহ অটোমোবাইলসের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। এর ফলে গ্রাহকদের সেবা গ্রহণের অভিজ্ঞতা আরও উন্নত হওয়ার পাশাপাশি তাঁদের জন্য অতিরিক্ত ভ্যালু সংযোজন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিজারাহ অটোমোবাইলসের ডিরেক্টর, সেলস করপোরেট এনামুল হাসান রায়হান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হওয়ার পাশাপাশি প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য অটোমোবাইলস-সংশ্লিষ্ট সেবায় নতুন সুবিধার সুযোগ তৈরি হবে।

রূপালী ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর

শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত

ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

একসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা দেবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা

ইউআইইউর ড্রোন ইতিহাস, বিশ্বে চতুর্থ বাংলাদেশ

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে সভা

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত