হোম > করপোরেট

হজযাত্রীদের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা উপহার

আমার দেশ অনলাইন

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে হজযাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হচ্ছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রাণ ড্রিংকিং ওয়াটার, কেক, বিস্কুট, ম্যাংগো বার ও চকলেট। আগামী ২১ মে হজ ফ্লাইট চলাকালীন এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, মানুষের জীবনের অন্যতম পবিত্র এ যাত্রায় হাজীদের পাশে থাকতে পারা আমাদের জন্য গর্বের।

তাদের হাতে ছোট্ট এই উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি আমাদের এই ভালোবাসা ও ছোট্ট উপহারগুলো তাদের যাত্রায় কিছুটা হলেও স্বস্তি দেবে।

তিনি আরও বলেন, চলতি বছর নিবন্ধিত প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর প্রত্যেকের কাছেই এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল