ইনফিনিটি মেগা মলের ‘ওয়ার্ল্ড কাপ ধামাকা’ ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের ড্র সম্পন্ন:
দেশের লাইফস্টাইল ও ফ্যাশন রিটেইল খাতের অন্যতম শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত ব্র্যান্ড ইনফিনিটি মেগা মলে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ওয়ার্ল্ডকাপ ধামাকা শপ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন। চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে গ্রাহকদের কাছে আরও উৎসবমুখর ও রোমাঞ্চকর করে তুলতে আয়োজিত এ মেগা ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের লাকি ড্র সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতি মঙ্গলবারের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের অফিশিয়াল ফেসবুক লাইভের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ উপায়ে প্রথম সপ্তাহের চারজন সৌভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে প্রথম পুরস্কার হিসেবে আইফোন ১৭ প্রো ম্যাক্স জিতেছেন অন্বেষা দাস। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি প্রিমিয়াম ল্যাপটপ জিতেছেন নাহিন খান। এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে একটি ট্যাবলেট জিতেছেন তাকওয়া এবং চতুর্থ পুরস্কার হিসেবে একটি এক্সক্লুসিভ গিফট কার্ড জিতেছেন রাজু আহমেদ।
গত ২১ জুন শুরু হওয়া এ অফারটি দেশব্যাপী ফুটবলপ্রেমী এবং ইনফিনিটি মেগা মলের গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেগা মলের যেকোনো আউটলেট থেকে মাত্র ৩ হাজার টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটা করলেই ক্রেতারা একটি করে কুপন পাচ্ছেন, যার মাধ্যমে তারা সরাসরি এ আকর্ষণীয় লাকি ড্রতে অংশ নিতে পারছেন। ক্যাম্পেইনটি আগামী ২০ জুলাই ২০২৬ (বিশ্বকাপের ফাইনালের দিন) পর্যন্ত চলবে।
ইনফিনিটি মেগা মল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “বিশ্বকাপ মানেই অন্যরকম আবেগ, উত্তেজনা ও উদযাপন। গ্রাহকদের সেই উদযাপনে নতুন মাত্রা যোগ করতেই আমাদের ‘ওয়ার্ল্ড কাপ ধামাকা শপ অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের আয়োজন। প্রথম সপ্তাহের বিজয়ীদের আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি, এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকেরা কেনাকাটার পাশাপাশি আকর্ষণীয় সব পুরস্কার জয়ের সুযোগ উপভোগ করবেন এবং এবারের বিশ্বকাপের আনন্দকে আরও স্মরণীয় করে তুলবেন।”
দেশব্যাপী ইনফিনিটি মেগা মলের আউটলেটগুলোতে চলমান এ ক্যাম্পেইনে অংশ নিয়ে কেনাকাটার মাধ্যমে যেকোনো ক্রেতাই পরবর্তী সপ্তাহগুলোর সৌভাগ্যবান বিজয়ী হওয়ার সুযোগ পাবেন।
ক্যাম্পেইন-সংক্রান্ত বিস্তারিত তথ্য, পরবর্তী লাকি ড্রয়ের সময়সূচি এবং প্রতি সপ্তাহের বিজয়ীদের নাম জানতে ইনফিনিটি মেগা মলের অফিশিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এসআর