হোম > কর্পোরেট

৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

আমার দেশ অনলাইন

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি।

এ চুক্তির ফলে ব্যাংকের মনোনীত পলিসির শর্ত সাপেক্ষে ক্রেডিট কার্ড গ্রাহকদের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, হাসপাতালে ভর্তি হলে প্রতিবারের জন্য ইন-হসপিটাল ক্যাশ বেনিফিটও পাবেন গ্রাহকরা। এতে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার সময়ে ব্যয় সামলে উঠতে তাদের সহায়তা করবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।

এ প্রসঙ্গে এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “আমাদের গ্রাহকেরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা করেন, যা থেকে তাদের দৈনন্দিন জীবনমান উন্নত হবে। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টম বছরের এই পার্টনারশিপের ফলে মনোনীত ক্রেডিট কার্ড গ্রাহকরা অনাকাঙ্ক্ষিত ও কঠিন পরিস্থিতিতে নিজের ও পরিবারের আর্থিক সুরক্ষায় উপকার পাবেন।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “স্বাস্থ্যঝুঁকি বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনআরবি ব্যাংক পিএলসির সঙ্গে এ চুক্তি অব্যাহত রাখার মাধ্যমে আমরা এমন বাস্তবভিত্তিক বীমা সুবিধা দিতে চাই, যা গ্রাহকদের আর্থিক দুশ্চিন্তা কমিয়ে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে সহায়তা করবে।”

বাংলাদেশে কার্ড ও ডিজিটাল আর্থিক সেবায় শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এনআরবি ব্যাংক পিএলসি। ডিজিটাল ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যাংকিং সেবাও প্রদান করছে ব্যাংকটি।

১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০ লাখেরও বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। দেশের জীবন বীমা খাতে দাবি নিষ্পত্তিতে শীর্ষস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকা দাবি পরিশোধ করেছে মেটলাইফ, যা সংশ্লিষ্ট সময়কালে দেশের জীবন বীমা খাতে সর্বোচ্চ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশ, যা দেশের জীবন বীমা খাতের অন্যতম সর্বোচ্চ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি ও মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

ডিএস পুলে কোটা বাতিলের দাবি সিভিল সার্ভিসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের

এমসিজে ক্লাবের প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত, সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে পরিবেশবান্ধব গ্রিন আইসিইউ

এলজিইডি-ক্রিলিকের ডকুমেন্টারি স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিটের কর্মশালা

রূপালী ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর

শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত

ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়