হোম > করপোরেট

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা আজ ২০ এপ্রিল ২০২৬ সোমবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন। ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ খালিদ ও মাস্টার্সের শিক্ষার্থী সাইয়িদা রেজা সুজানা অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।

ভালো রেজাল্টের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য তিনি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল