হোম > কর্পোরেট

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পেল পূবালী ব্যাংকের বাস

আমার দেশ অনলাইন

দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মাজিদ এবং পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ কলেজ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার হাতে বাসের চাবি হস্তান্তর করেন।

এ সময় শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে পূবালী ব্যাংকের একটি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাসটি উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

তিনি বলেন, শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে পূবালী ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মোহাম্মদ আলী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখতে পূবালী ব্যাংক পিএলসি ভবিষ্যতেও তার সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সভাপতির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূবালী ব্যাংক পিএলসির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, “এই বাসটি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজের পক্ষ থেকে পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও পূবালী ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা বাংলাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ

পরমাণু শক্তি কমিশনের সদস্য পদে নিয়োগ পেলেন চিকিৎসক ডা. বি কে বোস

বুয়েটে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণায় নতুন ল্যাব উদ্বোধন

গুণী শিক্ষকের তালিকায় গাকৃবির অধ্যাপক আব্দুল বাছেত মিয়া

ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা