হোম > কর্পোরেট

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. (বিডিবিএল)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম, আর্থিক অর্জন, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।

সভায় সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি। এছাড়া পরিচালনা পর্ষদের পরিচালক মো. আব্দুল মজিদ, মো. শাহ আলম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মো. শাহ আলম মিয়া, মিসেস মাহবুবুন নাহার ও মো. চয়নূল হক এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস পারভীন আকতার উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভবিষ্যতে ব্যাংকের কার্যক্রম আরও সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভা শেষে ব্যাংকের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও গ্রাহকসেবা ও টেকসই ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া