হোম > করপোরেট

"স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং" শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন

আমার দেশ অনলাইন

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসি গত ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে নতুন “CASA ক্যাম্পেইন”। “নতুন সঞ্চয়, নিশ্চিন্ত লেনদেন, ডিজিটাল সুবিধা” স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ ক্যাম্পেইনটি চলবে ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এসময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও জাহিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ ও মো. আবদুর রহিম সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে ন্যাশনাল ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ যুক্ত ছিলেন।

ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নতুন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার পাশাপাশি নিশ্চিন্তে লেনদেন এবং সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। এসব হিসাবে নির্বিঘ্নে নগদ জমা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং, বিএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি’র মাধ্যমে লেনদেনের সুবিধা রয়েছে। পাশাপাশি বাংলা কিউআর কোডের মাধ্যমে নগদ উত্তোলনের সুযোগও থাকছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমরান আহমেদ বলেন, “ন্যাশনাল ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই CASA ক্যাম্পেইন সেই প্রতিশ্রুতিরই একটি নতুন ধাপ। ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের গ্রাহকদের প্রতি একটি অঙ্গীকার, যেখানে তারা দ্রুত, নিরাপদ এবং নির্বিঘ্নে তাদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে পারবেন।”

ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়ী ও চলতি হিসাব ব্যবহারের পাশাপাশি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা আরও সহজ ও ব্যাপকভাবে গ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করছে ন্যাশনাল ব্যাংক।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল