হোম > করপোরেট

বিইউপিতে বিইউপি ক্যারিয়ার অ্যান্ড অ্যাডুকেশন ফেস্ট অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্যতম বৃহৎ ক্যারিয়ারভিত্তিক আয়োজন ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড অ্যাডুকেশন ফেস্ট ২০২৬’ সফলভাবে আয়োজন করেছে।

গত ১৭, ১৮ এবং ২১ মে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ উৎসবের মূল উদ্দেশ্য ছিল কোম্পানি বুথ, সেমিনার, নেটওয়ার্কিং সেশন এবং নিয়োগ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট জগতের কার্যকর সংযোগ স্থাপন করা।

এ উৎসব দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, শিল্পখাতের বিশেষজ্ঞ, অ্যালামনাই এবং উদীয়মান তরুণ পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসে, যা ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আয়োজনজুড়ে মতবিনিময় কার্যক্রম, ক্যারিয়ারভিত্তিক প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ সম্পর্কে ধারণা প্রদান এবং তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

প্রধান অতিথি দ্রুত পরিবর্তনশীল বিশ্বের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করার পাশাপাশি একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সরাসরি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল