হোম > করপোরেট

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩০তম বার্ষিক সাধারণ সভা

আমার দেশ অনলাইন

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার পরিচালনা পর্ষদের সভাপতি জনাব জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানীর পরিচালক জনাব এম আনিস উদ্ দৌলা, মিস সাঞ্চিয়া চৌধুরী, মিস মুনিজে মঞ্জুর, মিস সিলভানা সিকদার, মিস মুনসুরা রহমতউল্লাহ, মিস শাহানা রহমত উল্লাহ, মিস অনিকা চৌধুরী, জনাব এম এ মাজেদ, মিসেস পারভীন আক্তার, মিসেস রোজিনা আফরোজ, জনাব শফিকুল ইসলাম খান, শেখ মোহাম্মদ সলীম উল্ল্যাহ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ শাহরিয়ার আহসান, কোম্পানী সচিব জনাব ইমরান হাসান সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন ।

২০২৫ সালে কোম্পানী প্রিমিয়াম আয় করেছে ৩৮৭.৬২ কোটি টাকা এবং কর পরবর্তী মুনাফা অর্জন করেছে ৪৪.৬৫ কোটি টাকা ।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য ২৫% নগদ ও ৫% বোনাস শেয়ার সহ অন্যান্য সকল আলোচ্য সূচি অনুমোদন করা হয়। কোম্পানীর সামগ্রিক সাফল্যের জন্য অনলাইনে শেয়ারহোল্ডারবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

সভার সভাপতি মহোদয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকল শেয়ারহোল্ডারবৃন্দকে তাদের সর্বাত্বক সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। তিনি কোম্পানীর সার্বিক সাফল্যের জন্য কোম্পানীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল