হোম > কর্পোরেট

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাইসাইকেল

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর রেমিট্যান্স ক্যাম্পেইনের প্রথম দিনে গিয়ার বাইসাইকেল জিতলেন হামিদা বেগম ও অনুপ কুমার নামের দুই গ্রাহক। ব্রুনাই দারুসসালাম প্রবাসী জাহিদ শিকদার ও যুক্তরাষ্ট্রের নাগরিক সারাহ সাবরিনা প্রেরিত রেমিট্যান্সের ভিত্তিতে তারা এ পুরস্কার লাভ করেন।

সোমবার (০৪ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন।

এছাড়াও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ওয়েস্টার্ন ইউনিয়ন-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পেইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে দুইটি করে মোট ৩৪টি গিয়ার বাই-সাইকেল উপহার দেয়া হচ্ছে।

এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে একটি করে দেয়াল ঘড়ি পাচ্ছেন। এ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

আন্তর্জাতিক ফায়ারফাইটার্স ডে: স্বচ্ছ ও সেবামুখী প্রতিষ্ঠান গড়ার আহ্বান

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা

বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পূবালী ব্যাংক ও নভোএয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এনসিসির নারী কর্মীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩০তম বার্ষিক সাধারণ সভা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হলেন আবু সাঈদ

মাতারবাড়ীতে সড়ক নির্মাণে ম্যাক্সের ব্যতিক্রমী উদ্যোগ

আকিজ মটরসের পথিক, টাইটান ও আকিজ লিথিয়াম ব্যাটারী উন্মোচন

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক