হোম > কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

আমার দেশ অনলাইন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে “নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ শুরু হয়েছে।

মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান ব্যাংকিং খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে ফলপ্রসূভাবে প্রয়োগ করে গ্রাহকসেবার উৎকর্ষ সাধন করতে হবে।

তিনি সমন্বিত দলগত কর্মপরিবেশ গড়ে তোলা এবং ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে অর্জিত দক্ষতা ও ইতিবাচক মনোভাব ভবিষ্যতে ব্যাংকিং খাতের অগ্রগতির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়াস লেঙ্গুয়েজ সেন্টার কানাডা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান এবং বিজনেস ইংলিশ ট্রেইনার মেহেদী হাসান।

কর্মশালায় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফরহাদ উল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের মোট ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রভাব বিস্তার কৌশল বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা হবে, যা কর্মক্ষেত্রে উন্নত কর্মসম্পাদন ও গ্রাহকসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী

ইউসিবির সঙ্গে ভিসার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলসের মধ্যে চুক্তি স্বাক্ষর

উচ্চশিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আশ্বাস রাশিয়ান হাউসের

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যাপক মামুন মোল্লা

এসএমই ক্লাস্টারের উদ্যোক্তারা সাশ্রয়ী মূল্যে পাবেন ঝুট কাপড় ও যন্ত্রপাতি

এনজিওগুলোর কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে আনার আহ্বান

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষক তৈরির কর্মশালা

গাকৃবি হাইস্কুলে পাস ৯৮.১১%, জিপিএ-৫ আটজনই বালিকা

দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা কাগতিয়া কামিল এম এ মাদরাসা