হোম > কর্পোরেট

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর

আমার দেশ অনলাইন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিমিয়ার ভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

সাক্ষাৎকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.এ. (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স), বি.এস.এস. (অনার্স) ইন ইকোনমিক্স এবং বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর (ইইই) অনুকূলে প্রাপ্ত অ্যাক্রেডিটেশন সনদের কপি ইউজিসি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি, বিএসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য প্রাপ্ত কনফিডেন্স সার্টিফিকেটের কপিও উপস্থাপন করা হয়। ইউজিসি চেয়ারম্যান সনদগুলোর কপি গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং প্রিমিয়ার ভার্সিটির এই অর্জনকে সাধুবাদ জানান।

তিনি অর্জিত মান ধরে রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের অপরাপর প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশনের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আলোচনাকালে প্রিমিয়ার ভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ইউজিসি চেয়ারম্যানের নিকট তুলে ধরেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা