হোম > করপোরেট

ডেসকোতে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

আমার দেশ অনলাইন

জিয়া পরিষদ ডেসকো শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় ডেসকোর প্রশিক্ষণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ হিল মাসুদ।

তিনি বলেন, জিয়া পরিষদ বিএনপির একটি বুদ্ধিভিত্তিক সংগঠন। তিনি সংগঠনের নেতাকর্মীদের ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ভিত্তি তৈরি করেছিলেন। দেশের গণতন্ত্র সংকটে পড়লে বিএনপি তা পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে জিয়া পরিষদের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম।

সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজেদুল করিম। অনুষ্ঠানে বক্তব্য দেন ডেসকো শাখার সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেসকো শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর মোগল।

অনুষ্ঠানে নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় জিয়া পরিষদ ডেসকো শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবনিযুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

এমই

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল