হোম > কর্পোরেট

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণ এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি চিকিৎসক প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ একই পরিবারের অংশ। দেশের ঐতিহ্যবাহী এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ধৈর্য, সহনশীলতা, সংযম ও বিনয়ের মাধ্যমে একটি সুস্থ ও স্থিতিশীল সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

বুধবারের ঘটনার জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করে উপাচার্য ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

সামাজিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

ওয়ান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই

বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

ভাষা সৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে বড় অর্জন স্টারকম বাংলাদেশের, জিতল দুই সিলভার

স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রথম ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত