হোম > আইন-আদালত

সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন

স্টাফ রিপোর্টার

প্রায় ৬৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সঙ্গে তাদের তিন পুত্রের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আজ রবিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

প্রথম মামলার এজাহারে বলা হয়, যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের নামে ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকার স্থাবর এবং ৪৩ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৮১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

অনুসন্ধানে তার ব্যয় পাওয়া গেছে ৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা।

ফলে ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, শেখ আফিল উদ্দিনের স্ত্রী মোছা. তাহেরা সোবহার নামে ৫১ লাখ ৮৫ হাজার ৩৭০ টাকার স্থাবর এবং ১৮ কোটি ৩ লাখ ৮১ হাজার ৪৯৩ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার ব্যয় পাওয়া যায় ৬৭ লাখ ৭৫ হাজার ২৩২ টাকা।

ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা। বিপরীতে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। এ হিসাবে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধেও একই আইনের ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও শেখ আফিল উদ্দিনের তিন পুত্রের সম্পদের অসঙ্গতি পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুদক।

দুদক জানায়, তার ছেলে শেখ কুতুব উদ্দিনের ক্ষেত্রে আয় অপেক্ষা ২ কোটি ১৬ লাখ ১২ হাজার ৭৩৬ টাকা বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। আরেক ছেলে শেখ তামিম উদ্দিনের নামে আয় অপেক্ষা ১ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ২৭৮ টাকা বেশি সম্পদের তথ্য উদঘাটিত হয়েছে।

অন্য ছেলে আফনান উদ্দিনের ক্ষেত্রে আয় অপেক্ষা ৭০ লাখ ৭৪ হাজার ২৩৬ টাকা বেশি সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাদের বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে

খতনা করাতে গিয়ে অঙ্গ কর্তন: ওষুধ বিক্রেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ