হোম > আইন-আদালত

আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বেরোবি) আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশেনের পক্ষ থেকে মামলার যাবতীয় তথ্য-উপাত্ত ও প্রমাণাদি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

গত ২২ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষ থেকে প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তিতর্কে ট্রাইব্যুনালে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত, নথিপত্রসহ তথ্য-উপাত্ত তুলে ধরেন। শুনানিতে প্রসিকিউশন দাবি করে, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। এরপর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ দিন ধার্য করে আদালত।

গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার বর্তমান ধাপটি শুরু হয়। প্রসিকিশনের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক তুলে ধরবেন।

বিআইডব্লিউটিএ নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীকে ৩ মাসের কারাদণ্ড

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদকে বরখাস্ত

তাহসিফ সাউরী হত্যা: সিসিটিভি ফুটেজে আসা সেই তরুণীকে খুঁজছে পুলিশ

তাহসিফ হত্যা: আদালতে নেওয়া হলো আসামি দীপকে, সাত দিনের রিমান্ড আবেদন

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

৯৩০ কোটি টাকা মানিলন্ডারিং: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস