হোম > আইন-আদালত

এবার ইনুর পক্ষে লড়ার ঘোষণা পান্নার

আতিকুর রহমান নগরী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় সাতজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেড আই খান পান্না নিজেই এ ঘোষণা দেন।

এর আগে তিনি হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন। এরপর ইনুর পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইবুনালে ওকালতনামা দাখিল করেন।

পান্না বলেন, চারিদিকে মব কালচারের দৌরাত্ম্যে ন্যায্যতা পথ হারিয়েছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র। জাসদ সভাপতি হাসানুল হকের পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি।

এদিন হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার কথা না থাকলেও মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের জন্য তাকে উপস্থিত করা হয়।

প্রসঙ্গত, এর আগে শেখ হাসিনার পক্ষে লড়ার ঘোষণা দিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তিনি। কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় সুযোগ পাননি তিনি। এবার ইনুর পক্ষে লড়ার ঘোষণা দিলেন তিনি।

আবু সাঈদকে পুলিশ ইচ্ছাকৃত ও বেআইনিভাবে হত্যা করেছে

আমার ছেলের গলার সামনে দিয়ে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন কি না, জানা যাবে ৩০ জুন

প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হল তৌহিদ আফ্রিদিকে

জুলাই হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নামঞ্জুর

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলির মামলার রায় ২৮ জুন

তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু আজ

চলতি মাসেই শুরু মানবতাবিরোধী অপরাধের চার মামলার বিচার

বেইলি রোডে আগুন: জামিন আবেদন করে প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের