হোম > আইন-আদালত

মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

৩৬৬ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রী পারভীন চৌধুরীর ব্যাংক হিসাবে ৩৬৬ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন এবং প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২৫৫ কোটি ২৫ লাখ ১১ হাজার ৭৩১ টাকা জমা এবং ২৫৫ কোটি ১২ লাখ ২০ হাজার ২০৪ টাকা উত্তোলনের তথ্য মিলেছে। এসব লেনদেনে ঘুষ ও দুর্নীতির অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুদক আরো জানায়, মায়ার স্ত্রী পারভীন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে আট কোটি ছয় লাখ ১২ হাজার ৩৬৯ টাকার স্থাবর–অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে ৩৬টি ব্যাংক হিসাবে মোট ১১১ কোটি ৭৪ লাখ চার হাজার ৪১১ টাকা জমা এবং ১১১ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৭১২ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। যা মানি লন্ডারিংয়ের সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত করেছে দুদক। এ মামলায় স্বামী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকেও আসামি করা হয়েছে।

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি