হোম > আইন-আদালত

জামায়াতের দুই নেতার ভোটের ফল চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম আকবর আলী। এই আসনে জয়ী হয়েছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

এছাড়া কুমিল্লা-১১ আসনের জয়ী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের আসনে হেরে যাওয়া বিএনপির প্রার্থী কামরুল হুদাও একই আবেদন করেছেন। পৃথক দুই আবেদনে দুই আসনের ভোট পুনর্গণনা চাওয়া হয়েছে।

সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনালে এগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।

কুমিল্লা-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।

সিরাজগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।

রাত পোহালেই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

আমি কাছে গিয়ে দেখি গুলি লেগে রাকিরেব তলপেট থেকে রক্ত বের হচ্ছে

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩১৩

গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

এরশাদের মার্শাল ল’র সময় আমি কাউকে আটক করিনি: আযমী

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করবে ঢাকার অধস্তন আদালত

দেশি-বিদেশি এনডিসি কোর্স মেম্বারদের সুপ্রিম কোর্ট পরিদর্শন