হোম > আইন-আদালত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩১ জনের নামে দুদকের মামলা

২৫ কোটি টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার

পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ নেওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানিয়েছে, ভূমিমন্ত্রীর নামে যে একাধিক অভিযোগের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দ্রুত দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিং সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ডিশন ট্রেডিং এর নামে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করিয়ে উক্ত অর্থ বিভিন্ন ভুয়া ব্যক্তি, প্রতিষ্ঠানের (সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারীদের নামে সৃষ্ট আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং) ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে।

তিনি আরো জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ করে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সাইফুজ্জামান চৌধুরীসহ ৩১ জনের নামে মামলা করা হয়েছে।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত